সর্বশেষ জাতীয় রাজনীতি শিক্ষা সারা বাংলা বিশ্ব বাণিজ্য ইসলাম ও জীবন খেলা বিনোদন চাকরি জীবনযাপন প্রযুক্তি ভিডিও ছবি স্বাস্থ্য টিপস ক্যাম্পাস বিবিধ ধর্ম কর্পোরেট কর্নার ভ্রমণ সাহিত্য সোশ্যাল মিডিয়া সারাবাংলা

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন কোয়েল

  • Company Logo
    , বর্তমান
    প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার ০৯:১৯ পিএম
প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন কোয়েল

পাঁচ বছর আগে প্রথমবারের মতো মা হয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই বছর মহাষ্টমীর দিনই তিনি ছেলের নাম অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন।

তবে এতদিন মেয়েকে সকলের চোখের আড়ালে রেখেছিলেন তিনি। অনুরাগীরাও ছিলেন কৌতূহলী, কেমন দেখতে কোয়েলের কন্যা।

অবশেষে এই দুর্গাপূজার সপ্তমীতে সেই অপেক্ষার অবসান। মেয়েকে কোলে নিয়ে বাড়ির পূজার বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ্যে আনলেন কোয়েল। ছোট্ট কাব্যকে প্রথমবার দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন নায়িকার অনুরাগীরা।

মুখে একগাল হাসি, টুকটুকে গায়ের রং—দেখলে যেন ছোট্ট কোয়েলকেই মনে হয়।

দুই সন্তানকে নিয়ে পরিবারের ছবি ভাগ করে নিয়ে অনুরাগীদের জানালেন সপ্তমীর শুভেচ্ছা।

এর আগে ২০২৪ সালে দেবীপক্ষে দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘পরিবার বড় হতে চলেছে, খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’

সাত বছরের সম্পর্কের পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল।


মন্তব্য