সর্বশেষ জাতীয় রাজনীতি শিক্ষা সারা বাংলা বিশ্ব বাণিজ্য ইসলাম ও জীবন খেলা বিনোদন চাকরি জীবনযাপন প্রযুক্তি ভিডিও ছবি স্বাস্থ্য টিপস ক্যাম্পাস বিবিধ ধর্ম কর্পোরেট কর্নার ভ্রমণ সাহিত্য সোশ্যাল মিডিয়া সারাবাংলা

সাধারণ আলুর তুলনায় লাল আলুর উপকারিতা কতটা বেশি?

  • Company Logo
    , বর্তমান
    প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার ১১:৩৩ পিএম
সাধারণ আলুর তুলনায় লাল আলুর উপকারিতা কতটা বেশি?

আমাদের দেশে আলুর উৎপাদন ব্যাপক, তাই ভাতের পরেই খাবারের তালিকায় এর স্থান স্থায়ীভাবে দখল করে আছে। তবে সাধারণ আলুর তুলনায় লাল আলু পুষ্টিগুণে বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’-এর পাশাপাশি খোসায় পাওয়া যায় ভিটামিন ‘এ’, পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট।

লাল আলুর ভিটামিন ‘সি’ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রায় ১৫০ গ্রাম ওজনের একটি মাঝারি আকারের লাল আলুতে থাকে প্রায় ২৭ মিলিগ্রাম ভিটামিন ‘সি’

এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ও আয়রন। বিশেষ করে এতে থাকা ভিটামিন বি-৬ মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি সেরোটোনিন ও ডোপামিন নামের দুটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার তৈরিতে সহায়তা করে, যা মস্তিষ্কের কার্যক্রম নিয়ন্ত্রণ করে, মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণেও লাল আলু কার্যকর। এতে থাকা কুকোয়ামাইন নামের একটি প্রাকৃতিক যৌগ রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে।

তবে সতর্ক থাকতে হবে—অতিরিক্ত আলু খেলে রক্তে চিনির মাত্রা বেড়ে যেতে পারে এবং ওজন বৃদ্ধির ঝুঁকি থাকে।

এছাড়া লাল আলুতে থাকা গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি-কমপ্লেক্স, অ্যামিনো অ্যাসিড, ওমেগা-৩ এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং মস্তিষ্ককে সচল রাখে।


মন্তব্য