প্রতিদিন বাজারে যাওয়া অনেকের জন্য কষ্টসাধ্য। তাই অনেকেই মাছ ও মাংস বেশি পরিমাণে কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন। কিন্তু পরের দিন রান্নার সময় বের করলে দেখা যায়, মাছ বা মাংসে বরফ জমে গেছে। বিভিন্ন চেষ্টা করেও সেটি কেটে বা গলানো বেশ কঠিন মনে হয়।
তবে এমন কিছু সহজ ট্রিক আছে, যার মাধ্যমে বরফ খুব দ্রুত ছাড়ানো সম্ভব। চলুন জেনে নিই—
কী করবেন
- একটি বড় পাত্রে প্রায় ২ লিটার পানি নিন।
- পানিতে ১ টেবিল চামচ লবণ ও ৫ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে দিন।
- কিছুক্ষণ অপেক্ষা করুন যাতে ভিনেগার পানি সঙ্গে ভালোভাবে মিশে যায়।
- এরপর জমাট বাঁধা মাছ বা মাংস জিপলক ব্যাগে রেখে হালকা হাত দিয়ে উপরে আঘাত দিন।
- ব্যাগটি ভিনেগার মিশানো পানিতে ভিজিয়ে পাত্রটি ঢেকে দিন। দেখবেন, বরফ তাড়াতাড়ি গলে যাবে।
টিপস:
- বরফ আরও দ্রুত গলাতে পানিটি উষ্ণ করে নিতে পারেন।
- অনেকেই মাইক্রোওয়েভ ব্যবহার করে বরফ গলান, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি স্বাস্থ্যকর নয় এবং পুষ্টিগুণ নষ্ট করতে পারে।
- এছাড়া, দীর্ঘ সময় ডিপ ফ্রিজে রাখা মাছ বা মাংস খাওয়া উচিত নয়। সময়ের সঙ্গে পুষ্টিগুণ কমে যায় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
এই সহজ ট্রিক মেনে চললে বরফ ছাড়ানো আর কষ্টের কাজ হবে না।