সর্বশেষ জাতীয় রাজনীতি শিক্ষা সারা বাংলা বিশ্ব বাণিজ্য ইসলাম ও জীবন খেলা বিনোদন চাকরি জীবনযাপন প্রযুক্তি ভিডিও ছবি স্বাস্থ্য টিপস ক্যাম্পাস বিবিধ ধর্ম কর্পোরেট কর্নার ভ্রমণ সাহিত্য সোশ্যাল মিডিয়া সারাবাংলা

পেটের মেদ কমাতে পেঁয়াজ কতটা কার্যকর?

  • Company Logo
    , বর্তমান
    প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার ১২:৩২ এম
পেটের মেদ কমাতে পেঁয়াজ কতটা কার্যকর?

অতিরিক্ত চর্বি শরীরের সৌন্দর্য নষ্ট করে এবং নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বিশেষ করে পেটের মেদ কমানো অনেকের কাছে চ্যালেঞ্জ হলেও সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে এটি সম্ভব। এ ক্ষেত্রে পেঁয়াজ হতে পারে একটি কার্যকর প্রাকৃতিক সমাধান। আমাদের রান্নাঘরের এই পরিচিত উপাদানটি ওজন কমাতেও সাহায্য করে, যা অনেকেই জানেন না।

পেঁয়াজের পুষ্টিগুণ

মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এক কাপ (১৬০ গ্রাম) পেঁয়াজে থাকে—

  • ক্যালরি: ৬৪
  • শর্করা: ১৫ গ্রাম
  • ফ্যাট: ০.১৬ গ্রাম
  • ফাইবার: ২.৭ গ্রাম
  • প্রোটিন: ১.৭৬ গ্রাম
  • চিনি: ৬.৭৮ গ্রাম

এছাড়া পেঁয়াজে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি-৬, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন, ফোলেট, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোয়ারসেটিন ও সালফার। এই সব উপাদান শরীরের হজমশক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং গলা ব্যথা, সর্দি-কাশি, জ্বর ও অ্যালার্জির উপশমেও সাহায্য করে।

পেটের মেদ কমাতে পেঁয়াজ ব্যবহারের উপায়

১. পেঁয়াজের রস পান করুন

উপকরণ ও প্রস্তুত প্রণালী:

  • এক কাপ পানি ফুটিয়ে ঠাণ্ডা করুন।
  • একটি পেঁয়াজ কেটে ব্লেন্ডারে পানি সহ মিশিয়ে নিন।
  • মিশ্রণে আরও দুই কাপ পানি যোগ করে বোতলে সংরক্ষণ করুন।

ব্যবহার: প্রতিদিন সকালে খালি পেটে এবং শরীরচর্চার আগে পান করুন।

২. পেঁয়াজের স্যুপ

উপকরণ:

  • পেঁয়াজ: ৬টি (কুচানো)
  • টমেটো: ৩টি (কুচানো)
  • বাঁধাকপি: ১ কাপ (কুচানো)
  • রসুন: ২ কোয়া (কুচানো)
  • ভেজিটেবল/চিকেন স্টক: ৪ কাপ
  • গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ
  • অলিভ অয়েল: ২ চা চামচ
  • লবণ: স্বাদমতো

প্রস্তুত প্রণালী: প্যানে অলিভ অয়েল গরম করে রসুন ভেজে নিন। এরপর পেঁয়াজ, টমেটো ও বাঁধাকপি দিয়ে নেড়ে নিন। স্টক, লবণ ও গোলমরিচ মিশিয়ে ১৫ মিনিট রান্না করুন। এই স্যুপ নিয়মিত খেলে ওজন কমানো সহজ হয় এবং শরীর থাকে সুস্থ ও সতেজ।


মন্তব্য